ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: ৪৮ ঘণ্টায় চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’
৭ এপ্রিল ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
দেশে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘ফুয়েল পাস’ নামে নতুন একটি কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে নেওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো জ্বালানি তেলের অপচয় রোধ, সুষম বণ্টন নিশ্চিত করা এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
ইতোমধ্যে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গাসহ দেশের কয়েকটি জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে ফুয়েল পাস কার্ড বিতরণ শুরু হয়েছে। এসব জেলার অভিজ্ঞতা মূল্যায়ন করে রাজধানী ঢাকায়ও শিগগিরই পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে মোটরসাইকেল চালকদের এই কার্যক্রমের আওতায় আনা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য যানবাহনকেও অন্তর্ভুক্ত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফুয়েল পাস ব্যবস্থার মাধ্যমে প্রতিটি কার্ডধারী কত পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করছেন, তার একটি নির্ভুল হিসাব রাখা সম্ভব হবে। এতে করে তেলের অপব্যবহার কমবে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যবস্থাপনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এ কার্যক্রমে অংশ নিতে সরকার একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করেছে, যেখানে আবেদনকারীদের চারটি ধাপে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিবন্ধিত যানবাহন ও মালিকের তথ্য প্রদান করতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে আবেদনকারীর মোবাইল ফোনে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। সেটি যাচাই করে অ্যাকাউন্ট সংক্রান্ত অন্যান্য তথ্য পূরণ করতে হবে।
ফুয়েল পাসের জন্য আবেদন করতে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি বাজারে অস্থিরতা কমে আসবে এবং ভোক্তারা আরও সহজে নির্ধারিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।