সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১২৩ কোটি ডলার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এর প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন একসঙ্গে পুরো দেশে না করে পর্যায়ক্রমে কয়েকটি ধাপে আয়োজন করা হবে। এরপর স্থানীয় সরকার ব্যবস্থার অন্যান্য নির্বাচনও ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনি কাঠামো নিয়েও কমিশনের অবস্থান স্পষ্ট করেছেন আবদুর রহমানেল মাছউদ। আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করবে কমিশন। তিনি আরও বলেন, বর্তমান আইনি কাঠামোর ভিত্তিতে নির্বাচন আয়োজন করলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।
ইসির এই পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।