ফুটবল ইতিহাস • প্রতিদ্বন্দ্বী থেকে সতীর্থ! মেসি-রোনালদোকে নিয়ে স্বপ্ন
১১ অক্টোবর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনাসংক্রান্ত এক সভায় রোববার (১১ অক্টোবর) এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয় হয়, সে বিষয়ে কর্মকর্তাদের বিশেষভাবে মনোযোগী হতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা বিশেষ সুযোগ-সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।
প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য, মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন।’ তিনি আরও বলেন, প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে যখন যে দায়িত্বে রয়েছেন, সেই সময়টুকু দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই চেষ্টা করি, যার হাতে যত দিন সুযোগ আছে, সেই সুযোগটা যেন মানুষ ও দেশের জন্য ঠিকভাবে কাজে লাগাতে পারি।’
এ সময় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বিভিন্ন পর্যায়ে কাজ করা কর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা প্রয়োজন।
ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনার কথা জানিয়ে তারেক রহমান আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন। সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।