বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৭ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ
রাজধানীর মিরপুরে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সেকশন-১২ এলাকায় ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে’ বসে থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা তিনজন সশস্ত্র দুর্বৃত্ত দোকানে ঢুকে কিবরিয়ার মাথা, বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে পরপর ৭ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৭টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার ওসি মফিজুর রহমান রাত ৮টার দিকে গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কারা গুলি করেছে তা তদন্ত করা হচ্ছে।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।