শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আজ উদ্বোধন হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’


প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বিদেশে থাকা নাগরিকদের আউট অফ কান্ট্রি ভোটিংয়ের সুযোগ দিতে অ্যাপটি চালু করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসীদের নিবন্ধনে উৎসাহিত করার আহ্বান জানান।

১৮ নভেম্বর ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ণ 

আজ উদ্বোধন হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সহজ করতে তৈরি করা মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, বিদেশে অবস্থানকারী বাংলাদেশিদের জন্য ‘আউট অফ কান্ট্রি ভোটিং’ ব্যবস্থার অংশ হিসেবে অ্যাপটি চালু করা হচ্ছে। প্রবাসীদের সুবিধা ও বিভিন্ন দেশের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

নির্বাচন কমিশনার বলেন, “আমাদের প্রবাসী বাংলাদেশি যদি ১ কোটি ৪০ লাখ থাকেন, তাহলে এটি মোট জনসংখ্যার প্রায় ৭ থেকে ৮ শতাংশ। অন্যান্য দেশের তুলনায় আমাদের প্রবাসী ভোটের সংখ্যা বেশি হবে বলে আমরা আশা করি।” তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনে উৎসাহিত করার আহ্বান জানান।

এদিকে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করবেন।