বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৯ নভেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াতসহ মোট ১২ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে বসতে যাচ্ছে কমিশন।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় সেশনে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)–এর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গত সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার, রোববার এবং সোমবার অনুষ্ঠিত তিন দফায় ১২টি করে মোট ৩৬টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নতুন দুটি দল নিবন্ধন পাওয়ায় বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং তিনটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে।