এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় একটি মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ নভেম্বর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, “যারা বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। মানিকগঞ্জের পুলিশ ইতিমধ্যেই কাজ করছে এবং অন্যান্য স্থানে যেখানে হামলা হয়েছে সেখানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশজুড়ে ভবন নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা দুর্বল ছিল। অননুমোদিত স্থাপনা ধরা পড়ছে—এর মাধ্যমে বোঝা যায় কতটা দুর্বল ছিল তদারকি ব্যবস্থা। চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, অনুমোদন ছাড়া দেশের কোথাও কোনো বাড়ি বা ভবন নির্মাণ করা যাবে না।”
প্রেসসচিব রোহিঙ্গা ইস্যু নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “যে রোহিঙ্গা সংকট একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গুরুত্ব হারিয়েছিল, তা বর্তমানে আবার সামনে এসেছে। তবে বাস্তব সমাধানের পরিবর্তে সাবেক প্রধানমন্ত্রী নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। এতে আসল সংকট আন্তর্জাতিক নজর থেকে সরে গেছে।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলন ও সরাসরি বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আবারও আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে স্থাপন করেছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে কিছু সম্ভাবনা থাকলেও এটি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সময়সাপেক্ষ। তবে আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি আসবে।”