বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
৩০ নভেম্বর ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
দেশের আর্থিকভাবে দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড। রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে ব্যাংকটির কার্যক্রম শুরুর পথে আর কোনো বাধা রইল না।
একীভূত করা হয়েছে—
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
সোশ্যাল ইসলামী ব্যাংক
ইউনিয়ন ব্যাংক
গ্লোবাল ইসলামী ব্যাংক
এক্সিম ব্যাংক
এই পাঁচ ব্যাংককে একত্র করেই নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে।
এর আগে ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন সভায় ব্যাংকটিকে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়। আরও আগে, ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচ ব্যাংককে ‘অকার্যকর’ ঘোষণা করে প্রশাসক নিয়োগ করেছিল বাংলাদেশ ব্যাংক।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন,
“ব্যাংকগুলো একীভূত করা ছাড়া বিকল্প ছিল না। আমাদের প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে অর্থনীতির জন্য ভালো কিছু হবে।”
কেন্দ্রীয় ব্যাংকের মতে, একীভূতকরণ দেশের ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করবে।