এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় একটি মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ নভেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে চাকরিতে মিথ্যা তথ্য প্রদান করার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তবে চাকরিচ্যুত হওয়া দুই কর্মকর্তার নাম প্রকাশ না করলেও তিনি জানান, মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং কারও অনিয়ম অগ্রাহ্য করা হবে না।
তিনি আরও বলেন, “কোনো একজনকে চাকরিচ্যুত করা খুব কঠিন সিদ্ধান্ত। তবে প্রয়োজনীয় প্রমাণ ও প্রক্রিয়া সম্পন্ন করেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
চাকরিচ্যুতির পাশাপাশি মরক্কো ও রাশিয়ায় নিযুক্ত দুই বাংলাদেশি রাষ্ট্রদূতের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “হয়তো মাস খানেকের মধ্যেই রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের কেস শেষ হবে।”
উল্লেখ্য, মরক্কোয় নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে গত বছরের ১১ ডিসেম্বর দেশে ফিরে ‘অনতিবিলম্বে’ মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বিভিন্ন অজুহাতে দেশে না ফিরে পরে কানাডায় চলে যান, যা মন্ত্রণালয়ের নজরে আসে।
এদিকে মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধেও ভিন্ন কারণে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা, যদিও তিনি বিস্তারিত উল্লেখ করেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।