নিরাপদ সড়কে বড় বাধা নিবন্ধনহীন ড্রাইভিং স্কুল
১৮ মে ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থানে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এ কারণে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে ঈদুল আজহা পালিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, সৌদি আরবেও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির আকাশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে সেখানে জিলহজ মাস শুরু হয়েছে। সে হিসেবে আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। এর আগে একই তারিখে ঈদের ঘোষণা দেয় তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ।