ফুটবল ইতিহাস • প্রতিদ্বন্দ্বী থেকে সতীর্থ! মেসি-রোনালদোকে নিয়ে স্বপ্ন
১১ অক্টোবর ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের বিরুদ্ধে সারাবিশ্বের মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন শায়খ আবদুর রহমান আস সুদাইস। গত শুক্রবার (৯ অক্টোবর) জুমার খুতবায় তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
খুতবায় এআই ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানো, ভিডিও জালিয়াতি এবং মানুষের কণ্ঠ নকল করার মতো কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেন তিনি। এসব প্রতারণামূলক কাজ ইসলামী শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ এবং মিথ্যাচারের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন তিনি।
প্রযুক্তির সাহায্যে অন্যের পরিচয় ধারণ করা, কেউ দেননি-এমন বক্তব্য অন্যের নামে প্রচার করা কিংবা মানুষকে বিভ্রান্ত করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন মসজিদ আল-হারামের এই ইমাম। তবে শায়খ সুদাইস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সামগ্রিক বিরোধিতা করেননি। বরং আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে মহান আল্লাহর নিয়ামত হিসেবে উল্লেখ করে এগুলো দায়িত্বশীলভাবে এবং মানুষের কল্যাণে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, যাচাই না করা তথ্য গুজব ছড়িয়ে দিতে পারে, মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট করতে পারে এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের কারণ হতে পারে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড জনসাধারণের মধ্যে আস্থার সংকট তৈরি করে।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বাস্তবসম্মত ভুয়া ছবি, ভিডিও ও কণ্ঠ তৈরি করা ক্রমেই সহজ হয়ে উঠছে। এসব প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার ঝুঁকিও বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা, সত্যতা যাচাই ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন শায়খ সুদাইস।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন।