মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
২ মার্চ ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ পাকিস্তান দলের ঢাকায় পা রাখার কথা। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাকিস্তানি সংবাদমাধ্যম 'জিও সুপার'-এর প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পিসিবি। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা ভ্রমণ সংক্রান্ত বাধা না থাকলে তবেই কেবল বাবর-শাহিনরা বাংলাদেশে আসবেন। এই অনিশ্চয়তার কারণেই মূলত সফরের জন্য এখনো আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করা হয়নি।
বিশ্বকাপের প্রভাব ও দল পুনর্গঠন এদিকে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আবহেই পাকিস্তান দলে পরিবর্তনের হাওয়া বইছে। চলমান বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বাদ পড়ার গ্লানি এবং খেলোয়াড়দের অফ-ফর্ম নির্বাচকদের কপালে চিন্তার ভাজ ফেলেছে। বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছে পাকিস্তান। অফ-ফর্মের কারণে বাবর আজম, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবের মতো নিয়মিত ক্রিকেটাররা বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়তে পারেন বলে জোরালো গুঞ্জন রয়েছে।
র্যাঙ্কিংয়ের মারপ্যাঁচে ২০২৭ বিশ্বকাপ ২০২৭ সালে ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেললেও বাকি দলগুলোকে র্যাঙ্কিংয়ের লড়াইয়ে নামতে হবে। সরাসরি বিশ্বকাপে অংশ নিতে হলে আগামী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলের জন্যই প্রতিটি ওয়ানডে সিরিজই গুরুত্বপূর্ণ, কারণ র্যাঙ্কিংয়ের অবনমন হলে খেলতে হবে বাছাইপর্ব।
পিসিবি বর্তমানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং খুব শিগগিরই সফরের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।