মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা


দীর্ঘ নাটকীয়তা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। তবে বড় চমক হিসেবে স্কোয়াডে জায়গা হয়নি Rodrygoর।

১৯ মে ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ 

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দলে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে নেইমারের প্রত্যাবর্তন।

দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও বিশ্বকাপ দলে ফিরলেন এই তারকা ফুটবলার। চোট, অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে গত কয়েক মাস ধরে নেইমারের ভবিষ্যৎ নিয়ে চলছিল ব্যাপক আলোচনা। শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে তাকে নিয়েই বিশ্বকাপের পরিকল্পনা সাজাল ব্রাজিল।

বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টায় রিও ডি জেনিরোরর ‘মিউজিয়াম অব টুমরো’তে আয়োজিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। সেখানে নেইমারের নাম ঘোষণার মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত সমর্থকরা। তবে দলে জায়গা হয়নি তরুণ ফরোয়ার্ড রদ্রিগোর। তার বাদ পড়া ফুটবল অঙ্গনে বেশ চমক হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে আক্রমণভাগে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং যুব প্রতিভা এন্ড্রিক। 

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৩ জুন ইউমেটলাইফ স্টেডিয়াম মরক্কোর জাতীয় ফুটবল  বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৯ জুন লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ড হাইতি জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক:
অ্যালিসন বেকার, এদারসন, ওয়েভারটন

রক্ষণভাগ:
অ্যালেক্স সান্দ্রো, ডানিলো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্টোস, ইবাঞ্জেস, লেও পেরেইরা, মার্কুইনহোস, ব্রেমার, ওয়েসলি

মাঝমাঠ:
ব্রুনো গুইমারায়েস, কাসেমিরো, দানিলো, ফাবিনহো, লুকাস প্যাকেটা।

আক্রমণভাগ:
এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, মাতেউস কুনহা, নেইমার, রাফিনহা, রায়ান এবং ভিনিসিয়াস জুনিয়র।