নভেম্বরের মাঝামাঝি থেকে ধাপে ধাপে শুরু স্থানীয় সরকার নির্বাচন
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
ব্যবহারকারীদের প্রোফাইল আরও নিজেদের মতো করে সাজানোর সুযোগ দিতে নতুন ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এখন থেকে অন্য কেউ যে পোস্টে আপনাকে ট্যাগ করেছেন, সেটি চাইলে সরাসরি নিজের মূল প্রোফাইল গ্রিডে যুক্ত করতে পারবেন।
ইনস্টাগ্রামের নতুন এই ফিচারটি বিশেষ করে বন্ধুদের সঙ্গে পার্টি, কনসার্ট, ভ্রমণ বা বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি ও ভিডিওর ক্ষেত্রে কাজে আসতে পারে। অনেক সময় অন্য কেউ ছবি পোস্ট করে সেখানে আপনাকে ট্যাগ করেন। একই ছবি নিজের প্রোফাইলে আবার পোস্ট করা তখন কিছুটা অস্বস্তিকর হতে পারে। নতুন ফিচারের মাধ্যমে পুনরায় পোস্ট না করেই সেই কনটেন্ট নিজের প্রোফাইল গ্রিডে দেখানো যাবে।
ট্যাগ করা পোস্ট প্রোফাইল গ্রিডে যুক্ত করার কয়েকটি উপায় রয়েছে। ট্যাগ হওয়ার পর পাওয়া ডিএম নোটিফিকেশন থেকে, মূল পোস্টে গিয়ে অথবা নিজের প্রোফাইলের ‘ট্যাগড’ ট্যাব থেকে পোস্টটি গ্রিডে যোগ করা যাবে। পরে সিদ্ধান্ত পরিবর্তন করলে পোস্টটি সহজেই মূল প্রোফাইল গ্রিড থেকে সরিয়ে দেওয়া যাবে। তবে এতে মূল পোস্টে কোনো পরিবর্তন হবে না। পোস্টটি মুছে যাবে না এবং নতুন করে আরেকটি পোস্টও তৈরি হবে না। একইভাবে প্রোফাইল গ্রিড থেকে সরিয়ে ফেললেও সেটি ‘ট্যাগড’ ট্যাবে থেকে যাবে।
ব্যবহারকারীদের প্রোফাইল সাজানোর নিয়ন্ত্রণ বাড়ানোর ধারাবাহিকতায় ফিচারটি চালু করা হয়েছে। এর আগে জুনে ‘রিঅর্ডার ইউর গ্রিড’ ফিচার চালু করে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারীরা মূল প্রোফাইল গ্রিডে থাকা কনটেন্ট নিজেদের পছন্দমতো সাজানোর সুযোগ পান।
এ ছাড়া কনটেন্ট তৈরি ও ব্যবস্থাপনা সহজ করতে ‘ফার্স্ট ড্রাফট’ নামে একটি ভিডিও এডিটিং ফিচারও চালু করেছে প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে নির্বাচিত ভিডিও ক্লিপ স্বয়ংক্রিয়ভাবে ছোট করে বিরতি বাদ দিয়ে একটি প্রাথমিক কাট তৈরি করা যায়। পাশাপাশি ‘রিপ্লেস অডিও’ টুল ব্যবহার করে পুরোনো পোস্টের মিউজিক পরবর্তী সময়ে পরিবর্তন করার সুযোগও রয়েছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ