জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের ভূমিকা ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল। তিনি দাবি করেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল এবং সর্বপ্রথম ‘উই রিভল্ট’ বলে বিদ্রোহের ডাক দেন চট্টগ্রামেরই সন্তান এলডিপির সম্মানিত সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে এগিয়ে নিতে কর্নেল অলি আহমদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। চট্টগ্রাম শুধু বন্দরনগরী বা বাণিজ্যিক রাজধানী নয়, এটি দীর্ঘ সংগ্রাম ও প্রতিরোধের এক গর্বিত রাজধানী।
চট্টগামবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, এই নগরীর মানুষ বারবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তারা ন্যায় ও ইনসাফের পক্ষে ভূমিকা রাখবে।
সভায় মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে জামায়াত আমির চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১ এবং খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। পাশাপাশি চট্টগ্রাম-৮ আসনে ভোটের শরিক দল এনসিপির প্রার্থীর হাতে শাপলা কলি প্রতীক হস্তান্তর করেন।
জনসভায় জামায়াত ও শরিক দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।