শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা, রমেকে সিসিইউতে ভর্তি


নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান। আটক করার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ 

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা, রমেকে সিসিইউতে ভর্তি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান। বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা থেকে একটি বেসরকারি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছানোর পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছে থাকা নগদ ৭৪ লাখ টাকা জব্দ করা হয় এবং তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে জানা গেছে। পরে তিনি অসুস্থবোধ করলে প্রথমে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

রমেকের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ রায় জানান, বুকের ব্যথা নিয়ে ভর্তি হওয়া বেলাল উদ্দিনের ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর চিকিৎসায় থাকা অধ্যাপক ডা. আজহারুল ইসলাম বলেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পাওয়ার পর এনজিওগ্রাম করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানিয়েছেন, নগদ অর্থসহ আটক হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। বিষয়টি তদন্তের জন্য ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।