ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: ৪৮ ঘণ্টায় চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’
৪ এপ্রিল ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামী ছেরাগ আলীর বিরুদ্ধে মুখে দুর্গন্ধ ও পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী পারভীন বেগম (৫০)।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। অভিযুক্ত ছেরাগ আলী (৮০) উপজেলার রাগৈ সুদুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। অভিযোগকারী পারভীন বেগম তার স্ত্রী।
অভিযোগে পারভীন বেগম উল্লেখ করেন, তার স্বামী নিয়মিত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে গালমন্দ ও মারধর করেন। এছাড়া ছেরাগ আলীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় তাকে মুখ পরিষ্কার করার জন্য বারবার বলা হলেও তিনি তা মানেন না। এতে করে ঘরে বসবাস করা তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেন তিনি। এ বিষয়ে ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগটি পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডাকা হয়। যেহেতু তারা স্বামী-স্ত্রী এবং দু’জনই বয়স্ক, তাই বিষয়টি পারিবারিকভাবে সমাধান করে দেওয়া হয়েছে।