ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ এবার পাকিস্তানেও
২৫ মে ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
মেট্রোরেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিরা এককযাত্রার ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন। এই সুবিধা নেওয়ার জন্য প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID) এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
ফার্মগেট স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার গণপরিবহন ব্যবস্থাকে আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রবীণ ও প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতেই এই সম্মানজনক উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক।
মেট্রোরেলের পাশাপাশি বাংলাদেশ রেলওয়েও প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য নতুন ছাড়ের ঘোষণা দিয়েছে:
প্রবীণ যাত্রী: প্রবীণ নাগরিকেরা অনলাইন এবং কাউন্টার-উভয় মাধ্যম থেকেই ২৫ শতাংশ ছাড়ে ট্রেনের টিকিট কিনতে পারবেন। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বয়স যাচাই করা হবে। তবে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য চার্জ আগের নিয়মেই প্রযোজ্য থাকবে।
প্রতিবন্ধী যাত্রী: আন্তনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে প্রতিবন্ধী যাত্রীদের জন্য আগে থেকে চলে আসা ৫০ শতাংশ ভাড়া ছাড় বহাল থাকবে। এর পাশাপাশি সব ধরনের শীতাতপনিয়ন্ত্রিত (AC) শ্রেণিতে তাদের জন্য নতুন করে ২৫ শতাংশ ভাড়া ছাড় কার্যকর করা হয়েছে।