এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় একটি মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ মে ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের বহুল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও নারায়ণগঞ্জের খামারে ফেরত যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিশেষ হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মহিষটিকে কেন্দ্র করে জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে তাঁর পরিশোধিত মূল্য ফেরত দেওয়া হয়েছে। মহিষটি পুনরায় নারায়ণগঞ্জের খামারেই ফেরত নেওয়া হয়েছে এবং আপাতত সেখানেই সেটির দেখভাল ও লালন-পালন করা হবে।
এর আগে, বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখের রঙের সাথে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাদৃশ্য থাকায় নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া এগ্রো ফার্ম’-এর মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ট্রাম্প’। অদ্ভুত ও আকর্ষণীয় এই নামের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মহিষটি।
খামার সূত্রে জানা যায়, ভাইরাল হওয়ার আগেই প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির। এরপর থেকেই মহিষটিকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত যেমন - বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকে সব বয়সী মানুষ ভিড় জমাতে শুরু করেন। এমনকি যারা এটি কিনতে পারেননি, তাদের অনেকেই হতাশা প্রকাশ করেন।
দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও দারুণ সাড়া ফেলেছে এই ‘ডোনাল্ড ট্রাম্প’। বার্তা সংস্থা এএফপি (AFP) থেকে শুরু করে রয়টার্স (Reuters)-বিশ্বের প্রায় সব শীর্ষস্থানীয় গণমাধ্যমে জায়গা করে নিয়েছে বিরল জাতের এই ভাইরাল মহিষটি। তবে জননিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে আপাতত সেটিকে খামারেই রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।