এলপিজির সংকট নেই, মজুত করে দাম বাড়ালে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলোয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল তৈরি করা হয়। বিলে তার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দেখানো হয়েছে ২৩৫ ইউনিট। তবে সেই ব্যবহারের বিপরীতে বিলের পরিমাণ দেখে হতবাক হন গ্রাহক। বিলে পরিশোধযোগ্য অর্থ হিসেবে উল্লেখ করা হয় ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নজরে আসার পর আলোয়া খাতুন বিলটি নিয়ে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া জোনাল কার্যালয়ে যান। সেখানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বিলটি পরীক্ষা করে ত্রুটি শনাক্ত করেন। পরে বিলটি সংশোধন করা হলে দেখা যায়, ওই মাসে গ্রাহকের প্রকৃত পরিশোধযোগ্য অর্থ ১ হাজার ৯৩৮ টাকা। সংশোধিত বিল অনুযায়ী ওই অর্থ পরিশোধ করেছেন আলোয়া খাতুন।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম জানান, কয়েক দিন আগে আলোয়া খাতুনের মিটার পরিবর্তন করা হয়েছিল। নতুন মিটার বসানোর পর বিল তৈরির সময় ডিমান্ড চার্জের ঘরে নতুন মিটারের সিল নম্বর চলে আসে। এর ফলেই কম্পিউটার সিস্টেমে অস্বাভাবিক অঙ্কের বিল তৈরি হয়।
তিনি বলেন, বিষয়টি মূলত টাইপিংয়ের ভুল থেকে ঘটেছে। তবে বিল প্রস্তুতের সময় যথাযথভাবে যাচাই না করায় দায়িত্বে থাকা চারজনকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, গ্রাহকের বিল সংশোধন করে প্রকৃত পাওনা নির্ধারণ করা হয়েছে। ফলে অস্বাভাবিক অঙ্কের ওই বিলের কারণে গ্রাহককে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়নি।