মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে ইউএনও'র অভিযান


কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে ইউএনও'র অভিযান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে এডিস মশার বিস্তার ঠেকাতে নিজ হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

বুধবার (৩০ জুলাই) দুপুরে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন দুর্গন্ধময় স্পটে ময়লার ভাগারে গিয়ে নিজ হাতে ময়লা পরিষ্কার ও এডিস মশার আবাসস্থল ধ্বংস করেন তিনি। তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে পরিচ্ছন্নতা কর্মীরাও দিনভর শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।

পৌরসভার উদ্যোগে দিনভর বিশেষ এই অভিযানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক জানান, ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এই ধরনের সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।