‘খেলাপি ঋণ ৩০ শতাংশের বেশি, সামনে দুই বছর কঠিন’-অর্থমন্ত্রীর সতর্কবার্তা
৩ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
রোববার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়টিতে দেশে মৌসুমি বায়ুর আগমনের পূর্ববর্তী প্রভাবে ঘন ঘন বজ্রঝড়ের সৃষ্টি হচ্ছে। তাই ঝড়-বৃষ্টির সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।