‘খেলাপি ঋণ ৩০ শতাংশের বেশি, সামনে দুই বছর কঠিন’-অর্থমন্ত্রীর সতর্কবার্তা
২ মে ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
দেশজুড়ে হাম পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে। পাশাপাশি একই সময়ে সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ হাজার ৯১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ হাজার ২২৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৪ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এছাড়া এ সময়ের মধ্যে মোট ৫ হাজার ২১৮ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা জরুরি। একই সঙ্গে অভিভাবকদেরও শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।