পল্লবীতে শিশু রামিসা হত্যা: মাদক, জুয়া ও পরকীয়া-খুনি সোহেল রানার অতীতজুড়ে শুধুই অপরাধ
২৪ মে ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সারাদেশে নতুন করে আরও ১ হাজার ৩০৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ শিশুর মধ্যে সর্বোচ্চ ১০ জনই ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ৬৩ হাজার ৮১৩ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৫০ হাজার ৫৫৮টি শিশুকে। তবে স্বস্তির খবর হলো, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এ পর্যন্ত ৪৬ হাজার ২১৪ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বাকি শিশুরা চিকিৎসাধীন রয়েছে।
এদিকে দেশে হামের সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা (এমআর ভ্যাক্সিন) নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে শিশুর শরীরে হামের কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা।