এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় একটি মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
১৭ ডিসেম্বর ২০২৫, ২:০৪ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শরিফ ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতি আপাতত স্থিতিশীল হলেও অস্ত্রোপচারের জন্য এখনও প্রস্তুত নয়। চিকিৎসকরা প্রথমে তার শরীরকে পুরোপুরি স্থিতিশীল করার ওপর গুরুত্ব দিচ্ছেন।ইনকিলাব মঞ্চের বরাত দিয়ে শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, তার চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হলেও বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ফেসবুক পোস্টে আরও বলা হয়, ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডের বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদি একটি রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলায় তিনি মাথায় গুরুতর আহত হন।গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয়।এদিকে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শ্যুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেলচালক)। তবে এখনো এই দুই মূল সন্দেহভাজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি।হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।