শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সুন্দরবনকে যে কোনো মূল্যে দস্যুমুক্ত করা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম


বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে যে কোনো মূল্যে দস্যুমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বনাঞ্চলে অপরাধীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ 

সুন্দরবনকে যে কোনো মূল্যে দস্যুমুক্ত করা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটে ঐতিহাসিক খান জাহান আলী মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বনাঞ্চলে যেকোনো ধরনের দস্যুতা, চোরাচালান বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, বনজ সম্পদ রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উপকূলীয় এই গুরুত্বপূর্ণ বনাঞ্চল রক্ষায় সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।