আজ পবিত্র হজ, বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে ঈদুল আজহা
২৮ মে ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
বিশ্বকাপের মঞ্চ মাতাতে তারকাসমৃদ্ধ শক্তিশালী দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। কোচ রোনাল্ড কোম্যানের ঘোষিত ২৬ সদস্যের এই দলে অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক তরুণ প্রতিভাকে রাখা হয়েছে।
ডাচ শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো মেমফিস ডিপাইয়ের দলে থাকা। দেশের হয়ে সর্বোচ্চ ৫৫ গোল করা এই ফরোয়ার্ড গত দুই মাস ধরে উরু ও কাফের ইনজুরিতে ভুগছেন। এমনকি তাঁর ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে শেষ দুই মাসে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে বিশ্বকাপের গুরুত্ব বিবেচনা করে এই অভিজ্ঞ স্ট্রাইকারকে দলের বাইরে রাখার ঝুঁকি নেননি কোম্যান।
একইভাবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন গানার্স ডিফেন্ডার জুরিয়েন টিম্বার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে সামনে রেখে চলতি সপ্তাহেই ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। এই স্কোয়াডের আরেকটি চমক হলো প্রায় দুই বছর পর দলে ডাক পাওয়া মিডফিল্ডার মার্টেন ডে রুন, যাঁর ঝুলিতে রয়েছে ৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। পাশাপাশি সম্পূর্ণ নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ক্রিসেনসিও সামারভিল ও গোলরক্ষক রবিন রুফস।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। আগামী ৩ জুন তারা মুখোমুখি হবে আলজেরিয়ার এবং ৮ জুন মাঠে নামবে উজবেকিস্তানের বিপক্ষে।
গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রুফস, বার্ট ফেরব্রুগেন।
ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক, নাথান আকে, ডেনজেল ডামফ্রিস, জোরেল হাটো, মিকি ফন ডে ভেন, জুরিয়েন টিম্বার, জান পল ফন হেকে।
মিডফিল্ডার: ফ্রেংকি ডি ইয়ং, মার্টেন ডে রুন, রায়ান গ্রাভেনবার্খ, জাস্টিন ক্লুইভার্ট, টিউন কপমেইনার্স, তিজানি রেইনডার্স, গুস টিল, কুইন্টেন টিম্বার, ম্যাটস উইফার।
ফরোয়ার্ড: মেমফিস ডিপাই, কডি গাকপো, ব্রায়ান ব্রবি, নোয়া ল্যাং, ডোনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল, ওয়াউট ভেগহর্স্ট।