পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২৭ জানুয়ারী ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
সবকিছু ঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলত বাংলাদেশ। তবে নিরাপত্তা–সংক্রান্ত আশঙ্কার কারণে বিশ্বকাপে অংশ নিতে রাজি না হওয়ায় সেই সম্ভাবনা এখন আর নেই। বাংলাদেশের সরে দাঁড়ানোর সুযোগে বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো বাংলাদেশের বিষয়ে মুখ খুলেছে ক্রিকেট স্কটল্যান্ড।
একেবারে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। তিনি জানান, এমন পরিস্থিতিতে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের জন্যও বিষয়টি অস্বস্তিকর।
ট্রুডি লিন্ডব্লেড বলেন, “অবশ্যই বাংলাদেশ দলের প্রতি আমাদের পুরো সহানুভূতি আছে। আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। এমনভাবে কেউই বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।”
বাংলাদেশের জায়গায় সুযোগ পেলেও এখন পুরো মনোযোগ বিশ্বকাপ প্রস্তুতিতে রেখেছে স্কটল্যান্ড। স্বল্প সময়ের মধ্যে ভারতের ভিসা পাওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখনো ফ্লাইট ও ভিসা–সংক্রান্ত প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি বলে জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী। তবে দলের জার্সি ও প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে রাখার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে গ্রুপ পর্বে লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং প্রথমবার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইতালির বিপক্ষে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদেই এই সুযোগ পেয়েছে স্কটিশরা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড।