মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
আইপিএল থেকে বাদ পড়ার আক্ষেপ ভালোভাবেই ঘুচল মুস্তাফিজুর রহমানের। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটি তাকে উপেক্ষা করলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেলেন রাজসিক সম্মান। নিলামে না গিয়েই সরাসরি চুক্তিতে বাংলাদেশের এই তারকা পেসারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এর মাধ্যমে পুরোনো ঠিকানায় ফিরলেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই বাঁহাতি পেসার।
লাহোর কালান্দার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তির আর্থিক মূল্য ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। এর আগেও ২০১৬ ও ২০১৮ সালে লাহোরের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ এবং সেবার তার পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট ছিল ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজকে স্বাগত জানিয়ে লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, তিনি এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন তিনি।’
এদিকে পিএসএলের অফিসিয়াল পেজেও মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘মুস্তাফিজুর রহমান, পিএসএলের নতুন যুগে স্বাগত।’
আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কেকেআর। ভারতের উগ্রবাদী সংগঠনগুলোর চাপের মুখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আইপিএল থেকে বাদ পড়ার পরই পিএসএলের নিলামে নাম লেখান ৩০ বছর বয়সী এই পেসার। তবে মুস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারকে পেতে নিলামে কাড়াকাড়ি হতে পারে- এই শঙ্কায় আগেভাগেই সরাসরি চুক্তিতে তাকে নিশ্চিত করে লাহোর কালান্দার্স।
২০১৮ সালে লাহোরের জার্সিতে পাঁচ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে চার উইকেট নিয়ে নিজের কার্যকারিতা প্রমাণ করেছিলেন তিনি। সাম্প্রতিক ফর্ম ও আন্তর্জাতিক অভিজ্ঞতাই তাকে লাহোরের ‘অটো চয়েসে’ পরিণত করেছে। আগামী ১১ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে দলগুলো চূড়ান্ত স্কোয়াড গঠন করবে। পিএসএলের এবারের আসর মাঠে গড়াবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত।
মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কও নতুন মাত্রা পেয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে।