বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
৭ ডিসেম্বর ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ণ
পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ তথ্য জানিয়ে শনিবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন ৫০টি করে আমদানির অনুমতি (আইপি) দেওয়া হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে। বাজারে সরবরাহ বাড়ানো এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এ ছাড়া চলতি বছরের ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যারা পেঁয়াজ আমদানির জন্য আবেদন করেছেন, কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন। প্রতিটি আমদানিকারক মাত্র একবার আবেদন করার সুযোগ পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাজার স্বাভাবিক ও সহনীয় রাখার স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই সীমিত আকারে পেঁয়াজ আমদানির কার্যক্রম চলমান থাকবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়।