ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: ৪৮ ঘণ্টায় চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’
৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
দেশে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সরকারি ও বেসরকারি সব অফিসের কর্মঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা আজ রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার। তবে জরুরি পরিষেবাগুলো এ সময়সূচির আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। অন্যদিকে, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণ করা হবে শ্রম আইন অনুযায়ী, যা ঠিক করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিসের দৈনিক কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।
একই বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা এবং বিয়ে বাড়িতে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা। এদিকে, ব্যাংকিং খাতেও নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্র অনুযায়ী, রোববার থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
পরিপত্রে আরও জানানো হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আগের নিয়ম অনুযায়ী সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। সরকারের এ সিদ্ধান্তকে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনায় ভারসাম্য আনতে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।