সচিবালয়ে এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ল্যাপটপ চুরি
১২ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের ৫০তম মিনিটে প্রথম ধাক্কাটি খায় দক্ষিণ আফ্রিকা, যখন তাদের মিডফিল্ডার স্ফেফেলো সিথোলেকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি উইল্টন সাম্পাইও। এরপর ৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকার আরেক তারকা থেম্বা জেওয়ানে এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিটে) মেক্সিকোর ডিফেন্ডার সেজার মন্তেস একই পরিণতি বরণ করে মাঠ ছাড়েন। মেক্সিকো ২-০ গোলে ম্যাচ জিতলেও মাঠের ফুটবলের চেয়ে রেফারির এই কঠোর সিদ্ধান্তই এখন বিশ্ব ফুটবলের মূল আলোচনার কেন্দ্রবিন্দু।
বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে তিন বা তার বেশি লাল কার্ড দেখানোর ঘটনা এর আগে সাতবার ঘটলেও, উদ্বোধনী ম্যাচে এমন ঘটনা এই প্রথম। ফলে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচটি এখন বিশ্বকাপের উদ্বোধনী ইতিহাসে সর্বোচ্চ লাল কার্ডের নতুন ও একক রেকর্ড হিসেবে লেখা থাকবে। যেখানে গত ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট মিলিয়ে মাত্র ৪টি করে লাল কার্ড দেখা গিয়েছিল, সেখানে ২০২৬ আসরের প্রথম ম্যাচেই দেখা গেল ৩টি লাল কার্ড।
বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে প্রথমবার ৩টি লাল কার্ড দেখা গিয়েছিল ১৯৩৮ সালের আসরে ব্রাজিল ও তৎকালীন চেকোশ্লোভাকিয়ার মধ্যকার বিখ্যাত ‘ব্যাটল অব বোর্দো’ ম্যাচে। এরপর ১৯৫৪ সালের ‘ব্যাটল অব বার্ন’ নামে পরিচিত ব্রাজিল-হাঙ্গেরি ম্যাচেও ৩টি লাল কার্ডের দেখা মেলে। দীর্ঘ বিরতির পর ১৯৯৮ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ডেনমার্কের ম্যাচে আবারও একই নজির তৈরি হয়। তবে বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ৪টি লাল কার্ডের সর্বকালীন রেকর্ড রয়েছে ২০০৬ জার্মানি বিশ্বকাপের নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচে, যা ফুটবল বিশ্বে ‘ব্যাটল অব নুরেমবার্গ’ নামে পরিচিত। ২০০৬ সালের সেই আসরে মোট ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল, যা এখনো একটি একক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ।
অন্যান্য আসরের মধ্যে লাল কার্ডের সংখ্যার বিচারে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে ২২টি, ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে ১৭টি, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ১৭টি, ১৯৯০ ইতালি বিশ্বকাপে ১৬টি এবং ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ১৫টি লাল কার্ড দেখানো হয়েছিল। ২০২৬ বিশ্বকাপের শুরুতেই এই ঘটনা প্রমাণ করছে যে, এবারের টুর্নামেন্টে রেফারির নিয়মের কড়াকড়ি ফুটবলারদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে।